প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর মাশউক এর উদ্যোগে বিনামুল্যে সনোফিল্টার বিতরণ
উচ্চকন্ঠ 14-Jan-2026 62
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর প্রকল্প এলাকায় মাশউক এর উদ্যোগে বিনামূল্যে সনোফিল্টার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সংস্থার মহেশপুর প্রকল্প কার্যালয় চত্ত্বরে মাশউক এর মহেশপুর উপজেলায় পরিচালিত “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট”প্রকল্পের মহেশপুর উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার”বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর প্রকল্পের প্রজেক্টের ম্যানেজার তৌহিদুল করিম ।এছাড়াও উপস্থিত ছিলেন এসএফটি মাশউক প্রকল্প অফিসের আবুল হাসনাত এবং প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
office@ukantho.com