রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

উচ্চকন্ঠ   13-Jan-2026   66

Photo

এফএনএস: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে সিইসি ছাড়াও অন্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে। এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল বৈঠকে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় কারাগারে...

Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

আগামী মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই-যোদ্ধারা’: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

এফএনএস: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই-যোদ্ধারা’ আগামী মাস...

Photo

সাংবাদিককে বেধড়ক মারধর বিএনপি নেতার। বললেন-পেটানো কম হয়ে গেছে! অতঃপর দল থেকে বহিষ্কার

এফএনএস: ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত