মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাদ্রাসার সভাপতি ও শিক্ষকসহ ৬ জনের নামে থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   28-Jun-2025   69

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসাকে কেন্দ্র করে এক অভিভাবকের লিখিত অভিযোগে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই ঘটনায় জড়িত রয়েছেন মাদরাসার কয়েকজন শিক্ষক, কেরানি, এডহক কমিটির সভাপতি এবং স্থানীয় একটি অনলাইন মিডিয়ার ফেসবুক পেজের এডমিন।
অভিযোগকারী মোঃ রাশেদ আলী (৪০), মধুপুর গ্রামের বাসিন্দা ও কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীর পিতা। তিনি গত ২৭ জুন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ে উক্ত মাদরাসার শিক্ষক বিল্লাল হোসেনের কাছে প্রাইভেট পড়াশোনা করত। একটি ভুল বোঝাবুঝি ও সামান্য হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মজনু, হুমায়ুন কবির, নাজমা, কেরানি আলম এবং সভাপতি রবিউল ইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক বিল্লালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করেন। অভিযোগকারীর নিরক্ষরতার সুযোগ নিয়ে শিক্ষক মজনু একটি লিখিত অভিযোগ তৈরি করে তাকে দিয়ে সই করিয়ে নেয় এবং সেই অভিযোগটি সভাপতির কাছে জমা দেন।
পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে রাশেদ আলী অভিযোগ প্রত্যাহার করতে চাইলে সভাপতি রবিউল ইসলাম মৌখিকভাবে “সব ঠিক হয়ে যাবে” বলে তাকে আশ্বস্ত করেন এবং লিখিত অভিযোগপত্রটি ফেরত দেননি।
কিন্তু কিছুদিন পর রাশেদ আলী দেখতে পান, সেই অভিযোগপত্রটি একটি ফেসবুক পেজে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে তার মেয়ের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ এবং ভূয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে মানহানিকর তথ্য ছড়ানো হয়।
রাশেদ আলীর ভাষ্যমতে, “বিবাদীদের উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আমাদের পরিবার সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছে।” তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গাইড বাণিজ্য নিয়ে তোলপাড়: অর্ধকোটি টাকার চুক্তি, ইউএনও-র কড়া হুঁশিয়ারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড...

Photo

টাঙ্গাইলে বৃদ্ধকে লাথি মারা চেয়ারম্যানের অপসারণ দাবি

এফএনএস: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে লাথি মারার ঘটনায় টাঙ্গাইলের...

Photo

হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুরুল হক নুর

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি...

Photo

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত