শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিকী পালন

উচ্চকন্ঠ   08-Sep-2025   56

Photo

আজিমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং ঐতিহ্যবাহী বলুহ দেওয়ানের মেলা ৩:দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯সেপ্টেম্বর) পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক রওজা শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল,কোরআন তেলাওয়াত, জিকির,ওয়াজ ও ইছালে ছাওয়াব বিশ্ব ওলি কামেল পীর বলুহ দেওয়ানের রওজা শরিফের উদ্দেশ্যে সকল ভক্তবৃন্দ আগমন রওজা শরীফে ভক্তবৃন্দের আশেকান জাকেরান শরিয়াত ও মারেফৎ ধর্মীয় ভক্তরা জিকির পরিবেশন করবেন। অত্র পীর বলুদেওয়ান বলুর মেলার কমিটির সাধারণ সম্পাদক বাবলুর রহমান বিশ্বাস বলেন এই কালেক্রমে যুগ যুগ ধরে পীর বলুহ দেওয়ানের রওজা শরীফ ও মেলা চলছে।
এখানে বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, কাঠ ও স্টিলের আসবাব সামগ্রীর স্টল বসছে।এছাড়াও উন্নত মানের বহু দামের পালঙ্গ খাট, অটোবির ফার্নিচারের দোকান, শিশুদের দোলনা ও নৌকার দোলনা, মাইক্রো ও মোটরসাইকেলের সার্কাস, বিভিন্ন রকমের কসমেটিক্স এর দোকান, চটপটিসহ বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান , খাবারের হোটেল সহ ঢাকা ও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমারি দোকান ও স্টল বসছে।আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধায়নে সুন্দর সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠিত হবে।
মেলার আয়োজকরা বলেন, পীর বলুহ দেওয়ানের রওজা শরীফ ও মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে দেখা শুনা করা হবে।এখানে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের যানবাহনের পার্কিং এরও ব্যবস্থা থাকবে। মেলার সকল দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছেন তারা।

office@ukantho.com


Photo

যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের মাস্টারপ্ল্যান আছে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয় দল নভেম্বরে গণভোটের কথা বলছেন...

Photo

শৈলকুপায় আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ: এক আবেগঘন মুহূর্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে নবনির্বাচিত...

Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

Photo

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত