সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে ১৭ জন আটক

উচ্চকন্ঠ   12-May-2025   98

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি।
শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বাঘাডাঙ্গা, খোলাশপুর ও পলিয়ানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, কিছু বাংলাদেশী মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিয়ান চালানো হয়। সেসময় বাঘাডাঙ্গা গ্রাম থেকে নারী ও শিশুসহ ৬ জন, খোশালপুর গ্রাম থেকে ৩ জন ও পলিয়ানপুর গ্রাম থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, মাদারীপুর, নোয়াখালী জেলা বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

১৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষ রক্ষা হয়নি: ছোট ভাইয়ের পাশেই কবর হলো ইউনুচ আলীর

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দিন ধরে জীবন-মৃত্যুর সাথে...

Photo

ঝিকরগাছায় সংখ্যালঘু অপহরণ ও ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ; ওসি বললেন সত্যতা নেই, বাদী একটা হারামজাদা

নিজস্ব প্রতিবেদক: যশোর ঝিকরগাছা উপজেলায় পলাশ বিশ্বাস (৪৩) নামে এক সংখ্যালঘুকে...

Photo

জাতীয় নির্বাচনের জন্যই গণতন্ত্রের লড়াই: বিএনপির জাহিদ

এফএনএস: দেশে গণতন্ত্র যাতে না ফেরে, সেজন্য ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য...

Photo

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটালেন সন্তানরা

এফএনএস: জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত