মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিএনপির নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগে ওসি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Feb-2025   55

Photo

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তাকে থানা থেকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে। বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী তাকে ঢাকায় ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম। ২৪ ফেব্রæয়ারি হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেব, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে ১৮ জনই পুলিশ সদস্য। মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং হামলা চালান। পাশাপাশি তারা গুলিবর্ষণ করতে থাকলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় আক্রমণ করে গুলি করেন। তারা বাসার একটি কক্ষের জানালা ভেঙে সেখানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালকে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, বিষয়টি আমরা গত বৃহস্পতিবার রাতে জানতে পেরেছি। ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

office@ukantho.com


Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

ঝিনাইদহ চার সংসদীয় আসনে ২৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন মনোনয়ন পত্র...

Photo

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

এফএনএস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬: ম্যাচে ৯নং ওর্য়াড দলের জয়লাভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত