মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   07-Jan-2026   74

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার (২৯ ডিসেম্বর-২৬) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনার সময় বাকী টাকা একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন।
কিছু সময় পর তিনি লক্ষ্য করেন, তার ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ। পরবর্তীতে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান করে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরের নাটিমা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৭১ নারীর মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর...

Photo

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে...

Photo

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত