প্রিয় ঝিনাইদহ
রাস্তা সংস্কারের অভাবে চরম দূর্ভোগে কালীগঞ্জের বেথুলী গ্রামের মানুষ
উচ্চকন্ঠ 12-Sep-2025 59
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের মানুষ রাস্তা সংস্কারের অভাবে দূর্ভোগে আছে।
রাস্তাটি মালিয়াট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত। এখানে প্রায় ৩ হাজার লোকের বসবাস। রাস্তাটি গ্রামের দক্ষিণ দিকে অবস্থান। এই রাস্তা দিয়েবেথুলী,মনোহরপুর, ষাটবাড়ীয়া গ্রামের মানুষ চলাচল করে এবং পণ্য আনা নেওয়া করে থাকে। রাস্তার প্রায় ১০০ ফুট জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে দূর্ভোগ চরম আকার ধারণ করে। বর্তমানে রাস্তাটি দিয়ে সব ধরনের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। আর এ কারণে চরম দূর্ভোগের শিকার এলাকায় বাসি। তারা স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারছে না। খাবারের পানি সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
এলাকাবাসী সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
office@ukantho.com