শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

উচ্চকন্ঠ   10-Aug-2025   43

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সরকারি ভিপি জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতা সিরাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত জামাত নেতা সিরাজুল ইসলাম ও তার ভাই রেজাউল ইসলাম একই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নগর চাপরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় গত ১লা জুলাই কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মেয়ে খাদিজা খাতুন।
ভুক্তভোগীর পরিবার বলেন, উপজেলার চাপরাইল মৌজার ২৫২ দাগের ১৭ শতক জমির মধ্যে রেজাউল ও সিরাজুল ইসলামের কাছে ১০ শতক জমি বিক্রয় করা হয়। অবশিষ্ট ৭ শতক সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর ঘেরা এবং গাছ লাগানো অবস্থায় মতিয়ার রহমান দখল সূত্রে বসবাস করে আসছিল।
চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে সিরাজুল ইসলাম প্রভাবশালীদের সহযোগীতায় ওই জমিতে প্রবেশ করে ১১ টি মেহগনি ও আম গাছ কেটে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। চলতি বছরের ১ জুলাই মাসে সিরাজুল আবারও জোরপূর্বক প্রাচীর ভেঙে জমি দখল করে এবং রাতের আঁধারে গাছ রোপন করে।
এ ব্যাপারে জামাত নেতা সিরাজুল ইসলাম বলেন, আমি মতিয়ার রহমানের মায়ের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করি। কিন্তু ভিপি জমিসহ ১৭ শতক দখল করে গাছ লাগিয়েছি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
নিয়ামতপুর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা খোকন বিশ্বাস বলেন, বিষয়টি আমি অবগত নয়। এমনটি ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, বিষয়টি আমি অবগত নয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

office@ukantho.com


Photo

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন...

Photo

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার...

Photo

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

এফএনএস: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের...

Photo

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

এফএনএস: হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত