রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পার্টনার প্রকল্পের চমক: পরিবেশবান্ধব পটল চাষে সফলতার হাতছানি

উচ্চকন্ঠ   14-Apr-2026   97

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও পুষ্টি নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে আধুনিক ও পরিবেশবান্ধব পটল চাষ। সরকারের 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স' বা পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় এই কার্যক্রম স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।
উপজেলার বারবাজার ইউনিয়নের সুবর্ণসারা ব্লকের মাঝদিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১ একর জমিতে গড়ে তোলা হয়েছে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণকৃত পটলের প্রদর্শনী প্লট। এখানে চাষ করা হচ্ছে উচ্চ ফলনশীল বারি পটল-৩ জাত। সম্পূর্ণ বিষমুক্ত ও পরিবেশবান্ধব উপায়ে সবজি উৎপাদনের লক্ষ্যে এখানে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈবিক বালাই ব্যবস্থাপনা ব্যবহার করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল উৎপাদন বাড়ানো নয়, বরং প্রান্তিক কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে পার্টনার ফিল্ড স্কুল (PFS) এবং কৃষক সেবা কেন্দ্র। এখান থেকে কৃষকরা বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সব ধরনের কারিগরি পরামর্শ ও সেবা পাচ্ছেন।
মাঝদিয়া গ্রামের কৃষকরা জানান, আগে তারা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেন, যেখানে খরচ বেশি এবং ফলন কম হতো। কিন্তু GAP পদ্ধতি অনুসরণের ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকছে এবং নিরাপদ ফসল পাওয়া যাচ্ছে। বাজারে এই নিরাপদ পটলের চাহিদাও অনেক বেশি।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি বলেন "পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষির সাথে সম্পৃক্ত করছি। মাঝদিয়ার এই প্রদর্শনী প্লটটি পুরো উপজেলার জন্য একটি মডেল। এর মাধ্যমে একদিকে যেমন পুষ্টি উন্নয়ন নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকরা প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে লাভজনকভাবে চাষাবাদ করতে শিখছে।"
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের এই মহতী উদ্যোগ ঝিনাইদহ জেলায় টেকসই কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

office@ukantho.com


Photo

নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে সরকার কথা রাখেনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

Photo

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম

এফএনএস: দেশের রাজনৈতিক দলগুলোর ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক ও আক্রমণাত্মক...

Photo

সুষ্ঠু নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রে জনগণ বিভ্রান্ত হবে না: রিজভী

এফএনএস:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত