সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে এম.পির কড়া হুঁশিয়ারি

উচ্চকন্ঠ   06-May-2026   50

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষের হয়রানি, অবৈধ লেনদেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। জনস্বার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন,- জনসাধারণের সেবার জায়গায় কোনো প্রকার সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না। যারা সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একইসাথে মাননীয় আইনমন্ত্রী দেশের সকল সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার যে নির্দেশনা দিয়েছেন, কালীগঞ্জেও তার পূর্ণ প্রতিফলন ঘটানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।
দুর্নীতিমুক্ত সেবা: সাধারণ মানুষকে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো বাড়তি অর্থ প্রদান না করার আহ্বান।
হয়রানি বন্ধ: সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে সদ্ব্যবহার এবং দ্রুত সেবা নিশ্চিতকরণ।
কঠোর নজরদারি: চাঁদাবাজি ও দালালি চক্র নির্মূলে নিয়মিত তদারকি চালানো হবে।
অভিযোগ কেন্দ্র: কোনো প্রকার অনিয়মের সম্মুখীন হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ।
আমরা একটি সুন্দর, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কালিগঞ্জ গড়তে বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল হক সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সুধীসমাজ

office@ukantho.com


Photo

দৈনিক নবচিত্রের ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার একমাত্র পত্রিকা দৈনিক...

Photo

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস:কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে...

Photo

বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের...

Photo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত