শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

উচ্চকন্ঠ   20-Jan-2025   63

Photo

এফএনএস: বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে সারজিস লিখেছেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যেখানে পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র‌্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। এ বিষয়ে গতকাল সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৮ ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয়। প্রাথমিকভাবে পাঁচ রঙের পাঁচটি পোশাক নির্ধারণ করা হয়। পরে সেখান থেকে তিনটি পোশাক বাছাই করা হয়। পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ...

Photo

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার

এফএনএস: ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- ক্ষমতাচ্যুত...

Photo

তিনবারের চেষ্টায় অপসারণ হলো নলডাঙ্গা ব্রীজের বাঁধ, পানি সরছে প্রায় পাঁচশত বিঘা আবাদি জমির

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: চলছে বর্ষার মৌসুম। কয়েকদিনের টানা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত