সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার

উচ্চকন্ঠ   05-Jul-2025   28

Photo

এফএনএস: ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- ক্ষমতাচ্যুত ও পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা মুখে এই কথা বললেও ভেতরের চিত্র কী ছিল তা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড’ সিরিজে কয়েকটি পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে ১০টি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং জুলাইয়ে যা ঘটেছিল তা ফুটে উঠবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

office@ukantho.com


Photo

প্রাথমিকভাবে ৮ উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন

এফএনএস: প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য ‘ফ্যামিলি...

Photo

যুবদল নেতার বিরুদ্ধে ইউএনও অফিস কর্মচারীকে মারধরের অভিযোগ

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দফতরের অ্যাকাউন্ট্যান্ট...

Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

এফএনএস: জাল নিবন্ধন সনদে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে ঝিনাইদহের অন্তত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত