বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন

উচ্চকন্ঠ   20-Dec-2025   82

Photo

এফএনএস:শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেছেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন। শনিবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চেয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭/৮দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে। ৭/৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। তিনি বলেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭/৮ দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে। তিনি বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের ব্যবসায়ী লালু ও ছেলে সৌরভের নকল মোবাইলের ব্যবসা; চাকরি ছাড়ায় মিথ্যা মামলা ম্যানেজারের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চাকরী ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল...

Photo

ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

Photo

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় দাসকে

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস...

Photo

ঝিনাইদহের প্রকৃতিতে ফিরেছে কলকাকলি, পাখির অভয়ারণ্যে পরিণত হচ্ছে গ্রামবাংলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের সূর্য ওঠার আগেই কিচিরমিচির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত