মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়নফর্ম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব

উচ্চকন্ঠ   17-Dec-2025   67

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াত মনোনিত দলীয় প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ আবু তালিব। বুধবার বিকাল সাড়ে তিনটায় কালীগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নিকট থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় তার সাথে জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারী মাওঃ ওলিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক ও কর্মপরিষদ সদস্য ইকবাল হুসাইন উপস্থিত ছিলেন।
মনোনয়ন সংগ্রহ শেষে জামায়াত প্রার্থী মাওঃ আবু তালিব বলেন, জনগনের অধিকার প্রতিষ্টা. সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসনে অংশগ্রহনের জন্য বুধবার এই প্রথম একজন প্রার্থী মনোনয়নফর্ম সংগ্রহ করেছেন। তিনি হলেন জামায়াত মনোনিত মাওঃ আবু তালিব।

office@ukantho.com


Photo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন...

Photo

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া গ্রেফতার

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা...

Photo

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের ক্ষমা নাই: মাহফুজ আলম

এফএনএস: যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন...

Photo

জামায়াতের নারী কর্মীদের তালিম-ইফতার মাহফিলে বিএনপির বাধার অভিযোগ, সংঘর্ষে আহত ১২

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত