মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   28-Nov-2025   59

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু তালিব, মাওলানা রুহুল আমিন, হাফেজ হেদায়েত উল্লাহ, মাওলানা মাহফুজ রহমান, মাওলানা শাহীনুর রহমান ও হাফেজ শাহজালালসহ আরও অনেকে। বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেইন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

office@ukantho.com


Photo

৬ দিন পর কলাবাগানে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ

এফএনএস: ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয়দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান...

Photo

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড....

Photo

নড়াইলে নদী ভাঙন : শেষ আশ্রয়ও বিলীনের আশঙ্কা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বর্ষাকাল আসলেই নড়াইলের কালিয়ার...

Photo

নাহিদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত