বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ, ১১ মামলা দায়ের

উচ্চকন্ঠ   28-Jun-2025   48

Photo

জামির হোসেন ও মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসনের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার এবং ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় অবৈধ জাল সংরক্ষণ ও বিক্রয়ের জন্য বিভিন্ন ধারায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির ইসলাম সাগর। সে সময় সাথে ছিলেন, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ও উপজেলা মৎস কর্মকর্তা হাসান সাজ্জাদ। উদ্ধারের পর বিপুল পরিমাণ এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ঝিনাইদহ জেলা প্রসাশকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির ইসলাম সাগর জানান, অভিযানে ভোক্তা অধিদপ্তর সাত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করে। এছাড়া মৎস আইনে চারটি মামলা দায়েরসহ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১ হাজার ৭৫৫ কেজি অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। কিছু অসাধু ব্যবসায়ী এসব জাল সংরক্ষণ ও বিক্রয় করে অবাধে জলজ রেনু পোনাসহ দেশীয় মাছ এবং সাপ ব্যাংক হত্যা করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। এরকম অভিযোগে পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। সামনের দিনগুলোতেও অভিযান অব্যহত থাকবে যোগ করেন এ তিনি ।

office@ukantho.com


Photo

বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের...

Photo

ঢাবি থেকে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ায় রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

এফএনএস: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

খড়িখালী গ্রামের মেয়ে প্রিয়াকে হত্যার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর...

Photo

ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন; সভাপতি রণক, সম্পাদক জুলিয়াস

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রান্তিক পার্ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত