মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   01-Dec-2025   110

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আসরবাদ শহরের হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
মাহফিল শুরুর আগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, আবু জাফর, জুমারত আলী, আব্দুল আলিম, নাজমুল হাসান তিতাস, গোলাম রাব্বানী। অনুষ্ঠিানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক। আপোসহীনতার পথে থেকে তিনি দেশের মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। নিষ্ঠা, সততা ও দেশপ্রেম তার রাজনৈতিক জীবনের ভিত্তি। অসুস্থতা ও দুর্যোগের সময়েও দেশের মানুষকে তিনি কখনো ভুলে যাননি। জনগণের ভালোবাসা এবং বিশ্বাসই তার অবলম্বন। আমরা আশা করি, আল্লাহর রহমতে তিনি দ্রুতই সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন, দেশ ও মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ তিনি স্বেচ্ছায় স্বীকার করতে প্রস্তুত। আজকে তার অসুস্থতায় সারা জাতি আজ তার সুস্থতার জন্য যে যার অবস্থান থেকে দোয়া করছেন। তাতেই প্রমাণ হয়, তিনি আজ জাতির অভিভাবক। আল্লাহ তাকে যেন দ্রুত আরোগ্য দান করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম...

Photo

নরসিংদীতে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর পলাশে এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক নৈশপ্রহরীকে...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত আরও একজন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত