রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

উচ্চকন্ঠ   21-Nov-2025   63

Photo

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনোরঞ্জন ঘোষ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে ধান মাড়াই মেশিন বিদ্যুতায়িত হয়ে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনোরঞ্জন ঘোষ শিবানন্দপুর গ্রামের কান্তলাল ঘোষের ছেলে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

এফএনএস:চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় স্ত্রীকে...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় এক পোল্টি...

Photo

ঝিনাইদহে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিআরডিবির অঙ্গীকার, উন্নত...

Photo

কোটচাঁদপুর ভূমি অফিস: টাকা ছাড়া কাজ করেন না সার্ভেয়ার মুরতুজ আলী

নিজস্ব প্রতিবেদক: সার্ভেয়ার মরতুজ আলী। কাজ করেন ঝিনাইদহের কোটচাঁদপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত