সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

উচ্চকন্ঠ   20-Nov-2025   54

Photo

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সকালে এক ট্রাকচালকসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাদের আদালতে নেওয়া হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তারা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাদিনা-শিবগঞ্জ দক্ষিণপাড়া এলাকার ট্রাকচালক সোহেল শেখ (৩২) ও ভাগদহ এলাকার বাসিন্দা ও চালকের সহকারী মোস্তফা হানিফ (২১), বগুড়া সদরের মানিকচক-উত্তরপাড়ার মো. হাসান (২০) ও একই উপজেলার নামুজা-ভান্ডারিপাড়া এলাকার রাজিবুল ইসলাম (১৯)। এর আগে গত বুধবার ভোরে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রধান ফটকের বিপরীত দিকের একটি দোকানঘরের পেছনে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরের নিরাপত্তাকর্মীসহ স্থানীয় লোকজন চার জনকে আটক করে প্রথমে গ্রাম পুলিশ ও পরে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ছয় মাসের বেশি সময় ধরে ওই নারী বাংলাবান্ধা স্থলবন্দর ঘোরাফেরা করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি কথা বলতে পারলেও নাম-পরিচয়ের বিষয়ে কিছু জানাতে পারেননি। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকালে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ মো. হাবিবুল্লা বাদী হয়ে ওই চার জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণের একটি মামলা করেন। সন্ধ্যায় তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ওই নারীকেও আদালতে নেওয়া হয়। বাংলাবান্ধা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বুলবুল বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী কথা বলতে পারলেও নাম-পরিচয় বলতে পারেন না। তিনি বেশ কিছুদিন ধরে এলাকাটির পথঘাটে বসবাস করতেন। গত বুধবার রাতে বন্দরে ট্রাক নিয়ে আসা চালক ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন...

Photo

মৌলভীবাজারের নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

এফএনএস: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে...

Photo

যশোরে বিধবা বোনকে কু প্রস্তাবের জেরে ভাই খুন, দুইজন আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের...

Photo

কৃষকদের সম্পদসাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার চাষাবাদ শেখাচ্ছে আরআরএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষকদের সম্পদ সাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত