সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শেখ হাসিনাই জুলাই গণহত্যার ‘নির্দেশদাতা’: ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন

উচ্চকন্ঠ   12-May-2025   40

Photo

এফএনএস: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। তদন্ত সংস্থার পক্ষ থেকে সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আজ ( সোমবার) জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র আকারে দাখিল করা হবে। তিনি বলেন, এ প্রতিবেদন হাতে পাওয়ার পর সবকিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি কারণ আজ ( সোমবার) জানানো হবে। বাকিগুলো জানানো হবে পরে। প্রথম অভিযোগ হলো, উসকানিমূলক। আর দ্বিতীয়টা, নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনাকেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে।

office@ukantho.com


Photo

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে...

Photo

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল...

Photo

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত...

Photo

কালো ব্যাজ ধারণ করে নড়াইলে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগষ্ট গণঅভ্যুথানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত