রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৪ দলের ভলিবল টুনামেন্ট-২০২৫, সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   12-Nov-2025   64

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চার দলের ভলিবল টুনামেন্টে ” সমকাল ভলিবল দল” চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয় মাঠে ফাইনালে সমকাল ভলিবল দল ৩-২ সেটের ব্যাবধানে ”ফোর জি ফ্যাশন” ভলিবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্ষ্য। উল্লেখ্য, একই টুনামেন্টে গত বছর ২০২৪ সালেও সমকাল ভলিবল দল চ্যাম্য়িন হয়েছিল।
বন্ধু মহলের আয়োজনে এবারও চার দলের অংশ গ্রহনে বুধবার দিনব্যাপি অনুষ্টিত ভলিবল টুনামেন্ট। দুপুরে খেলার ১ম রাউন্ডে কালীগঞ্জ ভলিবল দলকে ২ - ১ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সমকাল ভলিবল দল। এরপর বিকালে ফাইনাল ম্যাচে ফোর জি ফ্যাশন ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমকাল দল ।
খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, আয়োজক কমিটির প্রধান কামরুজ্জামান রাজু ও গোলাম সাকলাইন মুরাদসহ অন্নান্য কর্মকর্তাগন।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই...

Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত...

Photo

এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বসির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত