বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Nov-2025   83

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ধানের শীষ এ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইলের সিমাখালী (মালিবাগ) এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক।
নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এপিপি এ্যাড. রাজু আহমেদ রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুসহ নড়াইল-২ আসনের নড়াইল সদর উপজেলা, পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে মনিরুল ইসলাম বলেন, বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের আমরা নড়াইলের জনগণ মেনে নেব না। ২০০৮ সালের নির্বাচনে আম মার্কা প্রতীকে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য জোট প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নড়াইলের তৃণমূল কর্মীরা এমন প্রার্থীকে কখনোই গ্রহণ করবে না। নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, এই রাজনীতির জন্য আমি আমার ব্যবসা, সম্পত্তি, এমনকি পরিবারকে সময় দিতে পারিনি। আমি কোনো লোভ বা লাভের আশায় রাজনীতি করি না, করি মানুষের ভালোবাসার জন্য।
নাগরিক সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।
বিকালে অনুষ্ঠান শুরুর আগেই হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের উপস্থিততে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল এবং শতাধিক অস্থায়ী দোকানপাটে মেলার পরিবেশ সৃষ্টি হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন...

Photo

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশের প্রান্তিক...

Photo

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ দোকান পুড়ে ছাই

এফএনএস: বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত