প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ
উচ্চকন্ঠ 29-Oct-2025 86
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ। বুধবার সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করে।
সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা . খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, সুরাইয়া পারভীন মলিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন অংশ নেন। তারা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বণ্টনে স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের গণশুনানি দুর্নীতি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
office@ukantho.com