বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   01-Jan-2026   64

Photo

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকান্ডের ইঙ্গিত দেয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য...

Photo

ফরিদপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের অভিনয়...

Photo

মান্দায় ঠাকুরমান্দা বিলে অভিযান, ২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা...

Photo

ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত: রিজভী

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত