সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

উচ্চকন্ঠ   28-Oct-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ র‌্যালিতে অংশ নেন জেলার ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।‎ ২৭ অক্টোবর সোমবার বিকাল চারটায় জেলা শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান। সেসময় বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান শেখর, মিজানুর রহমান সুজন, আবুল বাশার বাশী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যানরা।
‎‎এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে৷ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে। জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।

office@ukantho.com


Photo

উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উন্নত...

Photo

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ, সালিশে জরিমানা দেড় লাখ টাকা

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে নানির বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণিতে...

Photo

ছাত্র আন্দোলন ব্যবহৃত পিস্তলসহ গুলি উদ্ধার, ২ আওয়ামীকর্মী আটক

এফএনএস: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয়...

Photo

ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত