মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১৫ দিনেও সন্ধান মেলেনি কালীগঞ্জের হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর, গুম বা পাচারের আশংকা পরিবারের

উচ্চকন্ঠ   27-Oct-2025   110

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি আলী আকবর রিজভী নামে ১২ বছরের এক হাফেজি পড়ুয়া ছাত্র। পরিবারের ভাষ্য, দুষ্ট চক্র কর্তৃক অপহরন পূর্বক পাচারের স্বীকার হতে পারে রিজভী। সে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা মাদ্রাসার হেফজ বিভাগের হাফেজ পড়ুয়া ছাত্র। গত ১০ অক্টোবর বিকালে শহরের বলরামপুর ভ্যানষ্টান্ড থেকে নিখোজ হয়। এ ঘটনায় অপহরন ও গুমের অভিযোগ এনে তার পিতা জাহিদুল ইসলাম ২০ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এবং ১২ অক্টোবর কালীগঞ্জ থানাতে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও নিখোজ রিজভীর পিতা কোটচাদপুর উপজেলা বলুহর গ্রামের জাহিদুল ইসলাম জানান, রিজভী তার নানা কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের মানোয়ার হোসেনের বাড়ী থেকে হাফেজি পড়ত। ঘটনার দিন ১০ অক্টোবর বিকালে কিছু খাবে বলে নানার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর বাড়ীর সামনেই ভ্যানষ্টান্ডে এসে এক কামারের দোকানে চাকু কিনতে যায়। চাকুর দাম জিজ্ঞাসার পরই রিজভী পরে আসছি বলে চলে যায়। এরপর সে ওই দোকানে বা বাড়িতেও ফিরে যায়নি। রাতে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। একদিন পর কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেন।
পেশায় ট্রাক ড্রাইভার রিজভীর পিতা জাহিদুল আরো জানান, থানায় অভিযোগ ছাড়াও নিজেরা বিভিন্ন স্থানে খুজে ছেলের সন্ধান না পাওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন। এমনকি ছেলের সন্ধানে স্থানীয় কবিরাজ ও গুনিনদেরও স্বরনাপন্ন হয়েছেন। গুনিনরা তাকে বলেছে, একটি দুষ্ট চক্র তার ছেলেকে অপহরন করে সাতক্ষিরার ভারতীয় সিমান্তবর্তী কোন এক স্থানের একটি ঘরে অজ্ঞান করে আটকে রেখেছেন। পরে ওই এলাকাতে গিয়েও ছেলের কোন সন্ধান পাননি। সর্বশেষ তিনি অপহরন ও গুমের অভিযোগে ২০ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
ফয়লা হাফেজী মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান জানান রিজভী হাফেজি হেফজ শাখার ছাত্র। মাদ্রাসা এলাকা সংলগ্ন তার নানা বাড়ীতে থেকেই পড়াশোনা করত। তার পরিবার থেকে নিখোজের বিষয়টি শোনার পর থেকে তারাও রিজভীর সন্ধানে খোজ খবর নিচ্ছেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, হাফেজী পড়ুয়া ছাত্র নিখোজের ঘটনায় থানাতে একটি সাধারন ডায়েরি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে।

office@ukantho.com


Photo

মালয়েশিয়ায় খুন হওয়া কালীগঞ্জের সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের...

Photo

ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে চিকিৎসা সহায়তা...

Photo

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে...

Photo

হরিণাকুন্ডুতে ২ টি খাল সংস্কার কর্মসুচীর উব্দোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত