রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ভূঁইয়া শপিংমলে ৯ দোকানে দুর্ধর্ষ চুরি

উচ্চকন্ঠ   20-Aug-2025   92

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূঁইয়া শপিংমলে একরাতে ৯টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরেরা শাটার ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

১৯ আগস্ট মঙ্গলবার রাত ২টার পর এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভূঁইয়া শপিংমলের একটি থাই গ্লাসের জানালা খুলে ৫-৬ জনের মুখোশধারী চোরচক্র ভিতরে প্রবেশ করে। প্রথমেই সিসি ক্যামেরা ভেঙে ফেলার পর তারা শাবল ও লোহার রড দিয়ে পর্যায়ক্রমে ৯টি দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে।

চুরির শিকার দোকানগুলো হলো—আবজাল সু স্টোর, অঙ্গশোভা গার্মেন্টস, আপন বস্ত্রালয়, পাঞ্জাবী হাউজ, সুনন্দা গার্মেন্টস, আরকে টেইলার্স, ব্র্যান্ড বাজার, আরাফি ফ্যাশন ও রুবেল স্টোর।

দোকান মালিকরা জানান, ব্র্যান্ড বাজার থেকে নগদ ৪ লাখ টাকা, আবজাল সু স্টোর থেকে ৫৯ হাজার টাকা, অঙ্গশোভা গার্মেন্টস থেকে ২৮ হাজার টাকা এবং রুবেল স্টোর থেকে ১০ হাজার টাকাসহ অন্যান্য দোকান থেকেও নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে।

আবজাল সু স্টোরের মালিক সৈয়দ ওসিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। ক্যাশবাক্সে ৫৯ হাজার টাকা ছিলো, সব নিয়ে গেছে।

রুবেল স্টোরের মালিক রুবেল জানান, তার মুদিখানা দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা লুট হয়। অঙ্গশোভা গার্মেন্টসের মালিক ওয়াহেদ জামাল জানান, সারাদিনের বিক্রির টাকা ২৮ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে চোরেরা।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তাই দ্রুত সিসি ক্যামেরা বসানো ও নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটে নিরাপত্তার ঘাটতি রয়েছে। গুরুত্বপূর্ণ এ মার্কেটের দ্বিতীয় তলায় দুটি ব্যাংক রয়েছে। তাই মালিককে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির...

Photo

‘আয়’ বললেই ছুটে আসে শত শত কালোমুখো হনুমান; খাবার সংকটে বিপন্ন জীববৈচিত্র্য

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখে শুধু ‘আয়’ বলা মাত্রই ছুটে...

Photo

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

এফএনএস: জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক...

Photo

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক-১

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত