প্রিয় ঝিনাইদহ
আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ
উচ্চকন্ঠ 13-Oct-2025 63
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারব। ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় তিনি একথা বলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সভায় মাদক, বাল্য বিয়ে, আতœহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মুর্শিদা জামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
office@ukantho.com