মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

উচ্চকন্ঠ   02-Oct-2025   90

Photo

এফএনএস: গাইবান্ধায় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিকদলের এক নেতা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী। বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান। স্থানীয়রা জানান, আব্দুল বারী প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক পদে আছেন। পাশাপাশি মনোহরপুর ইউপি সদস্য। যোগদান বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, ছোটবেলা থেকেই আমি জামায়াতকে ভালোবাসি। জামায়াতের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি। জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আবদুল বারী মন্ডল ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হযরত আলী বলেন, আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। কিন্তু আব্দুল বারী লিখিতভাবে বিষয়টি আমাদের জানাননি।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

এফএনএস: গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০...

Photo

সংস্কারের বিপক্ষের কারো সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের...

Photo

কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন...

Photo

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকস্মিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত