বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে স্বামীকে পিটিয়ে ৮০ লাখ টাকা লুটের ঘটনায় স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

উচ্চকন্ঠ   27-Sep-2025   76

Photo

জমির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী ও তালাকপ্রাপ্তা স্ত্রীর মধ্যে একই ঘটনা নিয়ে থানাতে পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। স্বামী ব্যবসায়ী কাজি বাচ্চু মিয়ার অভিযোগ তার তালাকপ্রাপ্তা স্ত্রী টুনি আক্তার ও তার ছেলে বাড়ীতে হামলা চালিয়ে জখমের পর ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। অপরদিকে স্ত্রীর অভিযোগ স্বামী তাকে বাসার সামনে পেয়ে তাকে বেধরক পিটিয়ে জখম করেছে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে স্ত্রী ও সন্ধ্যার পর স্বামী কালীগঞ্জ থানাতে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লার লাকসাম থানার আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া বর্তমানে কালীগঞ্জ শহরের আড়পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। সে প্রায় ৩০ বছরের অধিক সময় কালীগঞ্জে কাচা মালের ব্যবসা করে আসছেন।
স্বামী বাচ্চু মিয়ার অভিযযোগ, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তালাকপ্রাপ্ত স্ত্রী টুনি আক্তার ও তার ছেলে বাপ্পি (২১) আরো একজনকে সাথে নিয়ে তার বাসার সামনে আসে। এরপর তারা গেট ও দরজা ভেঙ্গে ফ্লাটে ঢুকেই তাকে মারপিট করে জখম করে। সন্ত্রাসীরা তার ঘরের বিছানার তোষকের নিচে রাখা ব্যবসায়ের ৮০ লাখ টাকা নিয়ে চলে যায়। তার ঘরে মাল কিনতে ব্যাপারীদের দেবার জন্য সবসময়ই অনেক টাকা রাখা থাকে। বাচ্চু মিয়া আরো জানান, স্ত্রী টুনি আক্তারকে কয়েক বছর আগে ১০ লাখ টাকা দিয়ে তালাক দিয়েছিল। সেই তালাকপ্রাপ্ত স্ত্রী তার আগের পক্ষের ছেলেকে নিয়ে এসে বাড়িতে হামলা করে টাকা ছিনিয়ে নিয়েছে।
অপরদিকে তালাকপ্রাপ্তা স্ত্রী টুনি আক্তারের অভিযোগ, বিকালে ছেলে বাপ্পিকে নিয়ে বাচ্চু মিয়ার বাসার সামনে গেলে তাদের দেখেই গালিগালাজ শুরু করেন। এতে প্রতিবাদ করাতে বাচ্চু বাশ দিয়ে আমাকে মারপিট করে রক্তাত্ব জখম করে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি থানাতে একটি অভিযোগ দেন।
কালীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, একটি ঘটনায় স্বামী ও স্ত্রীর দুটি পৃথক অভিযোগ পেয়েছি। তারা উভয়েই বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন স্ত্রী টুনি আকতারের সাথে তালাক হওয়ার পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার স্ত্রী ও তার ছেলে বাচ্চু মিয়াকে মারপিট করে। তবে, ৮০ লাখ টাকা লুটের ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ভিপি নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

এফএনএস: ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান...

Photo

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: নওগাঁয় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার...

Photo

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা...

Photo

মেসে ঝুলন্ত ছিল জবি ছাত্রীর নিথর মরদেহ!

এফএনএস: রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত