শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাসায় নববধূর লাশ রেখে পালালেন স্বামী

উচ্চকন্ঠ   26-Sep-2025   89

Photo

এফএনএস: নোয়াখালী জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। তার নাম সাদিয়া ইসরাত মীম (২১)। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মীম হাতিয়া পৌরসভার চরকৈলাশ গ্রামের মো. সাব্বির হোসেনের মেয়ে। এর আগে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। মৃতের বাবা সাব্বির হোসেন জানান, চলতি বছরের ১১ এপ্রিল লক্ষ্মীপুরের রামগতির চর মসনা এলাকার নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদের কাছে বিয়ে দেন হয়। তারা দুজনে ভালোবেসে বিয়ে করেন। নোয়াখালী কলেজে পড়ার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর থেকে তারা মাইজদী শহরের অধ্যাপক কাদেরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার সকালে স্বামী দ্বীন মোহাম্মদ মীমের খালাতো বোন জুঁই ও তার শাশুড়ি মুন্নিকে ফোন দিয়ে বলেন, মীম হয়তো বিষপানে আত্মহত্যা করেছে। দ্রুত বাসায় আসেন, আমরা গাড়ির জন্য বের হয়েছি। এরপর তিনি আর বাসায় ফেরেননি। জুঁই ঘটনাস্থলে এসে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের খালাতো বোন শ্রেষ্ঠা বলেন, একই বাসায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভা নামে আরেক ছাত্রী সাবলেট থাকতেন। ঘটনার পর থেকে তিনিও নেই। তিনি নাকি ঢাকা যাচ্ছেন। আমার বোনকে পরিকল্পিতভাবে তার স্বামী হত্যা করেছেন। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহনন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ জন

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা...

Photo

ঝিনাইদহে জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস,...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত