সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

উচ্চকন্ঠ   01-Mar-2026   113

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ স্কীমের স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত এ পানি সরবরাহ ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
প্রকল্পের আওতায় হাসপাতাল প্রাঙ্গণে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পিভিসি ট্যাংকসহ একটি উচ্চ জলাধার এবং সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। হাসপাতালের বাউন্ডারির মধ্যে পূর্বে কোনো নলকূপ না থাকায় রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। অনেক ক্ষেত্রে বাইরে থেকে পানি কিনে ব্যবহার করতে হতো। নতুন এ ব্যবস্থার মাধ্যমে হাসপাতালে নিরাপদ ও সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ রেজওয়ানা নাহিদ পানি সরবরাহ স্কীমটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, নিরাপদ পানির ব্যবস্থা একটি স্বাস্থ্যসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করার অন্যতম প্রধান উপাদান। এই স্কীম চালুর ফলে রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্নভাবে নিরাপদ পানি পাবেন। উপজেলা প্রশাসন জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক প্রতিরোধে ১০০ ভায়াল ভ্যাকসিন হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক সেবার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই পানি সরবরাহ ব্যবস্থা হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করবে।

office@ukantho.com


Photo

বিদ্যমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে ড. ইউনূসকে বিএনপির চিঠি

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘দেশে বিদ্যমান...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

এফএনএস: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ উধাও...

Photo

পুলিশের কাজে বাধা দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন...

Photo

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটালেন সন্তানরা

এফএনএস: জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত