মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু

উচ্চকন্ঠ   20-Sep-2025   68

Photo

এফএনএস:মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেজবাহ মোড়ল (৩৩) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।মেজবাহ উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থাকতেন, গত শুক্রবারই দেশে ফিরেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন মেজবাহ। পরে মধ্যরাতে তার এক নিকটাত্মীয়ের মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য রওনা হন। পথিমধ্যে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনির নিচে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে নির্মাণাধীন ব্রিজের নিচে গর্তের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভোররাত ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে।শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

সাবেক এমপি আনারের গাড়ি কুষ্টিয়ায় আনেন বিএনপির সাবেক নেতা

এফএনএস: কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং থেকে জব্দ বিলাস বহুল...

Photo

১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরলেন...

Photo

কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মঞ্জুরুল আহসান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত