বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   16-Jul-2025   64

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিমউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক এম.এম মাহবুবুর রশীদ লাবলু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে এ দেশে নতুনভাবে স্বাধীনতার সূচনা করেছেন। তার আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসের গর্বিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে তার সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরা সবার নৈতিক দায়িত্ব। তার আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে সকলে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদ আবু সাইদসহ গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান।

office@ukantho.com


Photo

দ্রুতই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে: আইজিপি

এফএনএস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে...

Photo

শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে...

Photo

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত, চালক গ্রেপ্তার

এফএনএস: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। সোমবার...

Photo

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত