জাতীয়
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত, চালক গ্রেপ্তার
উচ্চকন্ঠ 07-Apr-2025 53
এফএনএস: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার মোড়ে এ দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয় বলে লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী জানিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, পঞ্চগ্রাম বার্নীর মেলায় দায়িত্ব পালনের জন্য লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে ১৫ জন পুলিশ সদস্য একটি ট্রাকে করে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির ট্রাক তাদের বাহনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সব পুলিশ সদস্য আহত হন। “দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
office@ukantho.com