রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মালয়েশিয়ায় পাচারের সময় নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

উচ্চকন্ঠ   19-Sep-2025   94

Photo

এফএনএস: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৪ জনই নারী ও শিশু। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো অভিযানে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ৬৬ জনের বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ একটি দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের গহিন পাহাড়ের ভেতরে একটি আস্তানায় জড়ো করে। তাদের মধ্যে কাউকে মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের প্রলোভন, আবার কাউকে অপহরণ করে নিয়ে আসা হয়। অপহরণ করে নিয়ে আসা ব্যক্তিদের সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। গোপনে খবর পেয়ে ওই আস্তানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারী দলের সদস্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে শুক্রবার দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত টেকনাফে ৬২ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৭৭ জনকে। শীত মৌসুমে মানব পাচারের ঘটনা বেশি ঘটে।

office@ukantho.com


Photo

৩ মাসেও উদ্ধার হয়নি ১০ম শ্রেণীর ছাত্রী নিঝুম

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার...

Photo

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার...

Photo

নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার...

Photo

কালীগঞ্জে বাজার চাঁদনি পরিত্যক্ত ঘোষনার পর ঝুঁকিপূর্ণ ভবনে ১৩ বছর ধরে ব্যবসা করছেন

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ শহরের বাজার চাঁন্দিনাটি প্রশাসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত