বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে৷ বৈশাখী মেলা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Apr-2026   60

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাঙালির সার্বজনীন লোকজ উৎসব পহেলা বৈশাখ। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
প্রতিবছরের ন্যায় এবারও পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে দেশ।এরই ধারাবাহিকতায় বেজপাড়া গ্রামের সেই তমালগাছকে কেন্দ্র করে বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলছে বৈশাখী মেলা।
বাংলা নববর্ষকে ঘিরে বৈশাখী মেলার আয়োজন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য। এই মেলা ঘিরে জমজমাট হয়েছে বেজপাড়া স্কুল মাঠ। নানা রকমের বাঁশি, বিভিন্ন খেলা সামগ্রী ও নারীদের গহনা বেশি দেখা যাচ্ছে এবৈশাখী মেলায়।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলাবাসীর জীবনকে প্রশান্তি দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে বেজপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এ মেলায় বিভিন্ন রকমের গ্রামীণ-বৈশাখী পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
মেলায় আসা উৎসবপ্রিয় মানুষদেরকে মেলা থেকে পছন্দের জিনিসপত্র কিনতে দেখা যায়।
মেলায় পুতুল, বাঁশির সাপ, বেলুন, কাঠের ঘোড়া, পাটের তৈরি ব্যাগ, ঝাঁপি, মাটির হাড়ি, ফুলদানী, পুতুল, কাঠের খেলনা ও শোপিস, গৃহস্ত সামগ্রী রয়েছে। মেলা থেকে কেউ কেউ প্রিয় জনকে ফুলের মুকুট কিনে দেন। এতেই হাসি ফুটছে প্রিয়জনের মুখে। তবে শিশুদের মেলা থেকে বিভিন্ন রকম খেলনা কিনতে দেখা যায়।
এছাড়াও মেলায় আসা দর্শনার্থীদের তৃষ্ণা নিবারণে লেবু পানি, বিভিন্ন ফলের জুস, কোমল পানীয় বিক্রি করতে দেখা যায়।
সময় কাটানোর জন্য বাদাম পাপড়, ফুসকা, চটপটি সহ নানা মুখরোচক খাবারের সমাহার রয়েছে।
মেলায় আসা দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা এমন আয়োজনে খুশি। তারা চায় বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এমন অনুষ্ঠানের আয়োজন করা হোক।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বাইসাইকেল চোর আটক: জেল থেকে বেরিয়ে হত্যার হুমকি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল চুরি...

Photo

হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

এফএনএস: সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...

Photo

ঝিনাইদহে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড...

Photo

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত