রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Sep-2025   72

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীন বরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিক্রি হচ্ছে গাভীসহ অসুস্থ গরুর মাংস, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী: দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের নতুন বাজারে গরুর মাংসের দোকানগুলোতে...

Photo

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর...

Photo

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত...

Photo

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে : স্নিগ্ধ

এফএনএস: তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত