সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে : স্নিগ্ধ

উচ্চকন্ঠ   09-Nov-2025   63

Photo

এফএনএস: তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে বলে মন্তব্য করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে স্নিগ্ধকে বরণ করে নেন। মীর স্নিগ্ধ বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্থানগড় থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাইবোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে। তিনি বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোট থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই। স্নিগ্ধ বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করা হবে। সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণ হলো।

office@ukantho.com


Photo

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেলের সিটের ভেতর বিষধর সাপ, বন বিভাগের তৎপরতায় উদ্ধার ও অবমুক্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের...

Photo

ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়...

Photo

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর বিভাজনে ভোট নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছে- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত