রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

উচ্চকন্ঠ   30-Aug-2025   71

Photo

এফএনএস:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। শনিবার দুপুর ১ টায় তিনি ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে তাঁর সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ^স্ত করেছেন ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, এর আগে গত শুক্রবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল নুরকে দেখতে ঢাকা মেডিকেল আসেন। রাজধানীর কাকরাইলে গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে কয়েকটি জখম রয়েছে, ভেঙেছে নাকের হাড়। গণঅধিকার পরিষদ বলেছে, সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্তে¡ও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারাআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর...

Photo

ঝিনাইদহে দেশের প্রথম ধাপের ১০ স্পোর্টস ভিলেজের একটি নির্মাণ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি...

Photo

পেঁয়াজ রোপনের মৌসুমে সারের কৃত্রিম সংকট: ফলন বিপর্যয়ের শঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম...

Photo

ঝিনাইদহে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

এফএনএস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত