শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   28-Nov-2025   68

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমান এর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোকিত SSC ৯৭ ব্যাচ, কালীগঞ্জ, ঝিনাইদহেরে আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ ৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আবু তালিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ, মরহুমের কনিষ্ঠ পুত্র কামরুজ্জামান কমল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর সামাদ, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ। এছাড়া আরো উপস্থিত চিলেন কালীগঞ্জেরি সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বে বক্তারা মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সরলতা, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের কথা স্মরণ করেন। তারা বলেন, কালীগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়ানো একজন আন্তরিক ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন তিনি। তার হাত ধরেই বহু উন্নয়নমূলক কাজ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছিল, যা কালীগঞ্জবাসীর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, মরহুম মাহাবুবার রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ত্ব নন; তিনি ছিলেন শোভন রাজনৈতিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের ভালোবাসা অর্জনই ছিল তাঁর জীবনের মূল শক্তি। তাই কালীগঞ্জ থানা রোডের নামকরণ আলহাজ্ব মাহাবুবার রহমান সড়ক করার প্রস্তাব উঠে আসে দোয়া মাহফিলে।
পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।

office@ukantho.com


Photo

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি, ঝিনাইদহে সমালোচনার ঝড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক...

Photo

বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন

এফএনএস: ৫ আগস্টের পর বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়েই...

Photo

ভারতীয় আধিপত্যবাদ কোনো ফরম্যাটে বাংলাদেশে প্রবেশ করবে না: হাসনাত

এফএনএস: বাংলাদেশে ভারতীয় আধিপত্য কোনো ফরম্যাটে, কোনো ব্যক্তি, কোনো...

Photo

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত