বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং: প্রেস উইং

উচ্চকন্ঠ   02-Apr-2025   45

Photo

এফএনএস: মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে স¤প্রতি একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে ওই প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে। কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে। আরও বলা হয়, বিভ্রান্তিকর এ চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না বরং ১৮ কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থি ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। এসব বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উসকানিমূলক নিবন্ধের ওপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেয়া বেশি গুরুত্বপূর্ণ। বছর ধরে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটাকে এবং পরিস্থিতির জটিলতাকে স্বীকার করা উচিত। আরও বলা হয়, যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে, তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে। বাংলাদেশ নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি এমন একটি সরকার যা নারীর অধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। অথচ নিবন্ধে এর উলটোটা বলা হয়েছে। বাংলাদেশের মতো একটি দেশে রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় সহিংসতার মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর এবং তার পর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘটিত অনেক সংঘর্ষকে সা¤প্রদায়িক সহিংসতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও বাস্তবে এসব ঘটনা ঘটেছিলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক দলগুলো প্রায়শই সমর্থন জোগাড় করার জন্য ধর্মকে ব্যবহার করে। যা বিষয়টিকে জটিল করে তোলে এবং রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় নিপীড়নের সঙ্গে মিশিয়ে দেয়ার ঝুঁকি তৈরি করে। সুতরাং পুরো পরিস্থিতিকে সা¤প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এটি প্রকৃত রাজনৈতিক এবং আর্থ-সামাজিক বিষয়গুলোকে উপেক্ষা করে। প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সংখ্যালঘু স¤প্রদায়কে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টার সাথে তার চলমান কাজ এই প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা ভুল তথ্যের বিস্তারের দ্বারা ¤øান হওয়া উচিত নয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় মালিকের মৃত্যু

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচানপুর...

Photo

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তায় সর্তক অবস্থানে ঝিনাইদহ র‌্যাব-৬

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর...

Photo

মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মুল্যের স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কুমিল্লাপাড়া বিওপির একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত