সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল: রিজভী

উচ্চকন্ঠ   27-Aug-2025   49

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বুধবার সকালে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কবির চেতনার নানা দিক তুলে ধরে তিনি বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হয় তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক। রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। নজরুলের সৃষ্টিতেও ছিল এ ঐক্যের সুর। বেগম খালেদা জিয়া, তারেক রহমানও কবি নজরুলের চেতনাকে ধারণ করেই সংগ্রাম চালিয়ে এসেছেন।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল...

Photo

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

Photo

বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও বারোবাজার...

Photo

কালীগঞ্জে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের কার্যক্রম জোরদার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত