বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

উচ্চকন্ঠ   29-Dec-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকূপা), ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ মনোনয়নপত্র জমা দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসনেআরা’র নিকট এ মনোনয়নপ্রত জমা দেয়া হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র জমা দেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় বিএনপি প্রার্থীর সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. আবু তালেব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের এই প্রার্থী। এসময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খান আগামীকাল (সোমবার) তার মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।
অপরদিকে একই দিন বিকালে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল, স্থানীয় সকল নির্বাচনে সক্রিয় থাকার ঘোষণা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা...

Photo

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের...

Photo

লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রি, আটক ৩

এফএনএস: লক্ষ্মীপুরে ফার্মেসির ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত