মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানবতার জন্য জীবন এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Aug-2025   84

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে মানবকল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য জীবন এর উদ্যোগে বেথুলী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানে কর্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের সহকারী অধ্যাপক মো. একরামুল ইসলাম তুষার, প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেকটি মানুষের তার রক্তের গ্রুপ জানা অতীব গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে মানুষের রক্তের প্রয়োজন হতে পারে, রক্তের গ্রুপ জানা থাকলে সহজেই কাজ করা যায়। সংগঠনের সভাপতি প্রিন্স মাহমুদ অনিক বলেন,মানুষের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি সময়ে জীবন বাঁচানো সহজ হয়। আমাদের লক্ষ্য শুধু রক্ত সংগ্রহ নয়, বরং সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা। এছাড়াও তারা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করা
কর্মসূচিতে বিভিন্ন বয়সের প্রায় তিন শতাধিক মানুষ তাদের ব্লাড গ্রুপ টেস্ট করান। পরীক্ষার কাজ পরিচালনায় সহযোগিতা করেন স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ব্লাড টেস্ট কারীদের হাতে ব্লাড গ্রুপ সনদপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এ যাদব প্রায় ৫ হাজার মানুষের ব্লাড টেস্ট এবং একশত মানুষকে রক্ত দান করেছে। এছাড়াও তারা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে থাকে।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে কাজ করে থাকেন। এছাড়াও উপস্থিত সাধারণ মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব ও রক্ত সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
স্থানীয় জনগণ এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

এফএনএস:জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর...

Photo

কালীগঞ্জে ভিজিএফ এর চাল আত্মসাৎকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দুঃস্থদের...

Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের...

Photo

নারায়ণগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপির হামলা

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত