মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অতিরিক্ত গতির গড়াই বাস উল্টে পুকুরে, আহত ১০

উচ্চকন্ঠ   13-Aug-2025   60

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে গড়াই পরিবহনের একটি বাস পুকুরে উল্টে পড়লেও প্রানে রক্ষা পেয়েছেন যাত্রীগন। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অতিরিক্ত গতি নিয়ে দুপুরে কালীগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী গড়াই পরিবহনেরি এ বাসটি। এসময় কেয়াবাগান নামক স্থানে আরেকটি বাসকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশেই একটি পুকুরে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ রবিউল ইসলাম জানান, উল্টে পড়া যাত্রীবাহী বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। সৌভাগ্যক্রমে বাসটি পুকুরের পাড়ের অগভীর পানিতে আটকে যাওয়ায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কেউ নিহত হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে দ্রুতগতির কারনে বাস উল্টে দূর্ঘটনায় পতিত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে রূপসা সিন্ডিকেটের একটি বাস উল্টে খাদে পড়ে যাত্রী আহতের ঘটনা ঘটে। স্থানীয়রা রূপসা-গড়াই পরিবহনের এ ধরনের অতিরিক্ত গতিতে চলাচল বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

office@ukantho.com


Photo

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

এফএনএস: কারিগরি ত্রæটির কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র...

Photo

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে...

Photo

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড...

Photo

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত