সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর নিউমার্কেট এলাকার দোকান-গুদাম থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সেনাবাহিনীর

উচ্চকন্ঠ   10-Aug-2025   40

Photo

এফএনএস: রাজধানীর নিউমার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক ধরনের ধারালো সামুরাই ছুরি উদ্ধার হয়েছে, যা আপনারা নিউজ মিডিয়া বা সাধারণ মানুষের ভিডিওকৃত সোশ্যাল মিডিয়ার ভাইরাল ক্লিপে দেখতে পেয়েছেন। চলতি মাসে নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাই যে কোনো একটি স্থান থেকে এ ধরনের সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে এই মাসে গ্রেপ্তারকৃত কয়েকজন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের সময় তারাও এই তথ্য আমাদের কাছে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি। এ প্রেক্ষিতে গত দুইদিন ধরে আমাদের গোয়েন্দা মাঠকর্মীরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র দেখতে পান। এগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই; কেউ কেউ হয়তো শোকেসে সাজানোর জন্য রাখে, কিন্তু বাস্তবে গত কয়েক মাস ধরে এই অস্ত্র দিয়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, অভিযানে এখন পর্যন্ত প্রায় ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং গণনা কার্যক্রম চলমান রয়েছে। যেসব দোকান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে তারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতকারীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে অধিকতর তদন্তের প্রয়োজন। ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকেই এগুলো স্যুভেনির হিসেবে সংগ্রহ করেন, কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো- এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা যেকোনোভাবে বন্ধ করতে হবে। সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা তা বন্ধ করবোই। আপনার আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে...

Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

Photo

ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত