রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রাণীদের সেবক সুজিত কুমার বাকি জীবন প্রাণীদের সেবা করতে চায়

উচ্চকন্ঠ   04-Aug-2025   90

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উপজেলা ভেটোরনারি হাসপাতাল সকাল ৯টা বাজতে মিনিট দশেক বাকি। তখনো সরকারি অফিসগুলো বেশিরভাগ কর্মকর্তা আসেননি। এতো সকালে উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকতা সুজিত কুমার পাল অসুস্থ্য প্রাণীদের একে একে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলার খেদাপাড়া থেকে অসুস্থ গরুর বাচ্চা নিয়ে এসেছেন বিধান বিশ্বাস, হেলায় গ্রাম থেকে এসেছেন অসুস্থ ছাগল নিয়ে আব্দুল মালেক, খামার মুন্দিয়া থেকে এসেছেন আখি বেগম এসেছেন গরুর বাচ্চা নিয়ে। এভাবেই গবাদি পশু গরু ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, কুকুরসহ বিভিন্ন ব্যক্তির নিয়ে আসা পাণীদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
সুজিত কুমার পাল ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা ভেটোরনারি হাসপাতালে দ্বায়িত্বে আছেন। সুজিত বাবুর এক ছেলে এক মেয়ে। তারা সবাই পড়াশোনা করছে।
হাস্যোজ্জ্বল সুজিত কুমারের যেন দেহে কোন ক্লান্তি নেই। এভাবে প্রায় ৩২ বছর প্রাণী সেবা দিয়ে আসছেন। ১৯৯৫ সালে খুলনার দাকোপ উপজেলায় প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি সকাল ৯টার আগেই অফিসে আসেন এবং বেলা ৬ টা পর্যন্ত অফিসে থাকেন। এ পর্যন্ত ৫ থেকে ৬ হাজার গরু ছাগলের ডেলিভারি করিয়েছেন।
একই দপ্তরের জটিল রোগী এলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুরাইন নিজেই চিকিৎসা সেবা দেন। গবাদি প্রাণী ও হাসপাতালের বিভিন্ন রোগের টিকাবীজ থেকে শুরু করে সব কাজ তিনি নিজেই করেন।
এ ব্যাপারে কথা হয় উপজেলা প্রানীসম্পদ কর্মকতা ডাঃ জিল্লুরাইন এর সাথে তিনি বলেন, বর্যা বাদল, শীত যাই হোক সুজিত কুমার পাল নিয়মিত অফিস করেন। তার মত আন্তরিক কর্মকর্তা প্রতি অফিসে থাকলে দেশীয় প্রাণীদের সেবার চিত্র পাল্টে যেত।
অফিসের সামনে চা দোকানদার বিল্লাল হোসেন জানান সুজিত বাবুর চা পানের কোন নেশা নেই। তার নেশা শুধু কাজ করা। তিনি কাজ করতে পছন্দ করেন।
কালীগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকতা সুজিত কুমার পাল জানান, আমি দ্বায়িত্বকে শ্রদ্ধা করি। যতদিন চাকরি আছে ততদিন আমাদের অমূল্য সম্পদ গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, কুকুরসহ বিভিন্ন প্রজাতীর প্রাণীদের সেবা করে যেতে চাই।

office@ukantho.com


Photo

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের...

Photo

মহেশপুরে আট তরুণের বেকায়দা চা ঘর: আড্ডা, স্বাদ আর সৃজনশীলতার নতুন ঠিকানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কনটেন্টের ব্যস্ততার মাঝেই...

Photo

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর এক কলেজছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে...

Photo

জামায়াত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি: গোলাম পরওয়ার

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত