সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   30-Jun-2025   31

Photo

এফএনএস: একজন উপদেষ্টা মুরাদনগরে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওই উপদেষ্টার আশ্রয়ে দুর্বৃত্তরা সমাজবিরোধী অপকর্মে লিপ্ত হচ্ছে। রোববার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন একটি নির্মম, কলঙ্কজনক ও ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষের হৃদয়কে ব্যথিত করেছে।’ মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘একটি কুচক্রী মহল এই কাপুরুষোচিত ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার গভীর চক্রান্তে লিপ্ত। ফ্যাসিবাদী আমলের মতো এখনো সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে।’ বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, ‘ওই এলাকার একজন উপদেষ্টা ব্যক্তি নিজ স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে লাগাতার ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তিনি জনসেবার চেয়ে আত্মসেবায় ব্যস্ত। আওয়ামী এমপিদের মতো করে তিনি এলাকাজুড়ে প্রভাব বিস্তারে মনোযোগী হয়েছেন।’ মির্জা ফখরুলের মতে, ‘এই পরিস্থিতিতে দুর্বৃত্তরা আশকারা পেয়ে নানা সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে এবং দেশ-বিদেশ থেকে মদত পাচ্ছে।’ তিনি বলেন, ‘মুরাদনগরে এই সংখ্যালঘু নারী নির্যাতনের ঘটনা মনুষ্যত্বহীন, অমানবিক ও পাশবিক। এটি একটি মহল বিশেষের রাজনৈতিক লক্ষ্য পূরণের অভিসন্ধিমূলক প্রয়াস। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার পুরনো কৌশল এখানেও দেখা যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘হাসিনার পতনের পরও আমাদের চিরচেনা সম্প্রীতির ঐতিহ্যকে ফিরিয়ে না এনে বরং রাজনৈতিক উদ্দেশ্যে তা বিনষ্ট করা হচ্ছে। স্বৈরাচার ও দুর্বৃত্তদের দোসররা অর্থবিত্তে সজ্জিত হয়ে নারী নির্যাতন ও সহিংসতা চালিয়ে তা বিএনপির ওপর চাপিয়ে দেয়ার গোপন অপচেষ্টায় মেতে উঠেছে।’ মির্জা ফখরুল বলেন, ‘ধর্ম, জাতি ও গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই পাষÐদের প্রতিহত করতে হবে সুস্থ সমাজ ও নিরাপদ রাষ্ট্র গঠনের স্বার্থে। নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মানবসভ্যতার শত্রæ।’ বিএনপি মহাসচিব অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে দুপক্ষের মারামারিতে একজন নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে...

Photo

পুলিশের ছেলেকে গুলি করে হত্যায় ৩ পুলিশ কর্মকর্তা রিমান্ডে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার...

Photo

একাত্তরে গণহত্যায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

এফএনএস: একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত